Monday, August 31, 2009

সোয়াইনের আক্রমণ-ছাড় পেলেননা কলম্বিয়ার রাষ্ট্রপতিও......




সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন কলম্বিয়ার রাষ্ট্রপতি অল্বারো উরিবে৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানা গেছে৷ এমনকি কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রক'এর আধিকারিকরা জানিয়েছে যেসব দক্ষিণ আমেরিকান নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ বৈঠকে শামিল হয়েছিলেন তারা যেন অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন৷ গত শুক্রবার আর্জেন্টিনায় 'ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশেন্স'এর শিখর সন্মেলনে অংশ নিয়েছিলেন উরিবে৷ 57 বছর বয়সী উরিবে গত শুক্রবার আর্জেন্টিনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, তখনই তার মধ্যে সোয়াইন ফ্লুয়ের লক্ষণ দেখা গেছিল৷ দেশে ফিরে পরীক্ষা করালে সোয়াইনে আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসে৷ জানা গেছে উরাবে'র অবস্থা অতটা গুরুতর নয় ও তিনি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কাজ করছেন৷ আগামী সাতদিন পর্যন্ত তার শারীরিক অবস্থার দিকে পর্যবেক্ষণ রাখবেন ডাক্তাররা৷

ভারতীয় বায়ুসীমার অভ্যন্তরে চিনা হেলিকপ্টার......




ভারতীয় বায়ুসীমার অভ্যন্তরে ঢুকে পড়ল চিনা বায়ুসেনার দুটি হেলিকপ্টার। সম্প্রতি জম্মু-কাশ্মীরের লেহ এলাকায় এই ঘটনা ঘটে৷ বিশেষ সূত্রে জানা গেছে যে, চিনের বায়ুসেনার দুটি হেলিকপ্টার লেহ অবস্থিত ১৪বি কোর এলাকার মধ্যে ঢুকে পড়ে৷ সেই মুহুর্তে ভারতীয় সেনাবাহিনী সতর্ক হয়ে যায়৷



খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার 'চিতা' ও 'চেতক' নামের দুটি হেলিকপ্টার তাদের পিছনে পাঠানো হয়৷ আর এরপর চিনা বায়ুসেনার দুটি হেলিকপ্টার ফিরে যায়৷ ভারতীয় সেনাবাহিনী সূত্রে এই ব্যাপারে কোন মন্তব্য করা হয় নি৷

২০১৫ সালের মধ্যেই হবে মঙ্গল অভিযান, জানালো ইসরো




২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মঙ্গল অভিযান করবে ভারত৷ ইন্ডিয়ান স্পেশ রির্সাচ অর্গানাইজেশন বা ইসরো'র পক্ষ থেকে চেয়ারম্যান জি মাধবন নায়ার একথা জানিয়েছেন। তিনি বলেন অভিযানের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যে ইউ পি এ সরকার প্রাথমিক ভাবে কাজ শুরু করার জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করেছে৷ কোন পথে ও কি ভাবে মঙ্গল অভিযান হবে তা বিস্তারিত ভাবে জানাতে রাজি হন মাধবন নায়ার৷ তবে মাধবন নায়ার জানিয়েছেন এই অভিযানের ক্ষেত্রে টাকা কোন সমস্যা হবে সেই আশ্বাস কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া গিয়েছে৷ মঙ্গলে অভিযান করার সময় চন্দ্র অভিযানে'র অভিঞ্জতা কাজে লাগবে৷ প্রয়োজনে বিদেশ নানা জায়গায় এই কাজের সঙ্গে যুক্ত বিশেষঞ্জদের পরমার্শ নেওয়া হবে বলে জানিয়েছেন৷ মঙ্গল অভিযান করতে ঠিক কত কোটি টাকা ব্যয় হতে পারে তার ধারণা দিতে পারেন নি ইসরো'র চেয়ারম্যান৷ তিনি জানিযেছেন এখন এই নিয়ে বিস্তারিত ভাবে বলা সম্ভব নয়৷ তবে ইসরো সূত্রে খবর মঙ্গল অভিযান করতে প্রচুর উন্নত প্রযুক্তি দরকার৷ তা আমদানি করা হোক অথবা দেশের বিঞ্জানী'রা তা উদ্ভাবন করুন তার জন্য বিনিয়োগ চন্দ্র অভিযানের তুলনায় বহু গুন বেশি৷ এদিকে ইসরো'র চেয়ারম্যান জানিয়েছেন চন্দ্র অভিযান সফল ছিল৷ বহু মহল থেকে যে অভিযান ব্যর্থ হওয়া নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তা অ-মূলক৷ চন্দ্রায়াণ তার কাজে শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ সফল ভাবে শেষ করে ফেলেছিল৷ ঠিক কি কারণে চন্দ্রযানের সঙ্গে ইসরো'র যোগাযোগ বিচ্ছিন হয়ে গিয়েছে তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে রাজি নি ইসরো কর্তা৷

বেলজিয়াম গ্রান্ডপ্রিক্সে সাফল্য পেল ফোর্স ইন্ডিয়া......



ফর্মুলা ওয়ানের বেলজিয়াম গ্রান্ডপ্রিক্সের রেসে সাফল্য পেল ফোর্স ইন্ডিয়া৷ জমকালো এই আয়োজনে খেলোয়াড় গেয়ানসার্লো ফিসিকেলা চালিত ফোর্স ইন্ডিয়া দ্বিতীয় স্থান দখল করেছে৷

চমৎকার আবহাওয়া ছিল ৷ ঝকঝকে রোদ ঝলমলে আকাশ৷ রবিবার এমন এক আবহাওয়ায় ফর্মূলা ওয়ানের অন্যতম দীর্ঘ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ট্র্যাক বলে পরিচিত এই পর্বে ফেরারির কিমি রাইকনন জিতে নিলেন প্রথম স্থান৷ অবশ্য এর আগেও তাদের হাতেই বিজয়ের মালা গিয়েছিল৷ ম্যাচে জিতে রাইকনন এর কথা, আমাদের জন্য এই বিজয় একটি বড় বিষয়৷ সব চালকেরই স্বপ্ন থাকে এই বিজয়ের৷ কারণ এখানে গাড়ি চালানো খুবই রোমাঞ্চকর৷ ফেরারিকে বলা হয় বিশ্ব চাম্পিয়ন৷ রেডবুলের এস ভিটেল পেয়েছেন তৃতীয় স্থান৷ তিনি ছিলেন দ্বিতীয় স্থানধারীর কাছ থেকে মাত্র ২ দশমিক ৯ সেকেন্ড পেছনে৷
কিংফিশারের মালিক শিল্পপতি বিজয় মালিয়া হচ্ছেন ফোর্স ইন্ডিয়ার প্রধান৷ বিজয় মালিয়া হচ্ছেন এই দলের সব কিছু৷ ভারতের কোন দল এই প্রথমবারের মত এই প্রতিযোগিতায় জয়ের খাতায় নাম লেখালো৷ দলের বিজয়ী ড্রাইভার গেয়ানসার্লো ফিসিকেলা বললেন,আমার মনে হয় আরও একটু ভালো চালালেই প্রথম কাতারে চলে যেতে পারতাম৷ তারপরেও দু:খ নেই৷ সামনে আরও এগিয়ে যেতে হবে...আর সেটা হবে দ্রুততার সঙ্গে৷

প্রতিবন্ধী শিশুর পরিমাণ বাড়ছে পাঞ্জাবে-সৌজন্যে ইউরেনিয়াম




পাঞ্জাবে দিনের পর দিন প্রতিবন্ধী শিশুর জন্ম ও কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সম্পর্কের রহস্যটি সম্প্রতি এক তদন্তের ফলে জনসমক্ষে উন্মোচিত হয়েছে।
পাঞ্জাবের ভাতিন্ডা ও ফরিদকোটের স্বাস্থ্যকর্মীরা সেখানকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং ক্যান্সার রোগ নিয়ে খুবই চিন্তিত।
কিন্তু জার্মানীর এক ল্যাবরেটরিতে পরীক্ষা চালানোর পর জানা যায় যে অতিরিক্ত মাত্রায় ইউরেনিয়ামই তাদের এই প্রতিবন্ধকতার কারণ। পরীক্ষার পর এও জানা গেছে যে তাদের শরীরে এর পরিমাণ স্বাভাবিকের থেকে ৬০ গুন বেশী।
সম্প্রতি রাশিয়ার এক নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউশন এক রিপোর্টে বলেছেন যে কয়লা চালিত তাপ-বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তরঙ্গের সৃষ্টি হয় তা মানুষের বসবাসের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক।এছাড়াও এর থেকে ইউরেনিয়ামের পরিমাণও স্বাভাবিকের থেকে বেড়ে যায়।২৪ মিলিয়ন মানুষের বাস এই স্থানে ভূমি গর্ভস্থ জলে ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ১৫ গুণ বেশী।
এই প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা হয়ে থাকে ভাতিন্ডার বাবা ফরিদের চিকিৎসালয়ে। এখানকার অনেক শিশুই জন্মগ্রহন করে হাইড্রোফলি, মাইক্রোফলি, সেরিব্রাল পলসি প্রভৃতি রোগ নিয়ে।
ফরিদাকোটের এক ক্লিনিকের ডঃ প্রিতপাল সিং জানিয়েছেন যে এখানে দূষনের পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে।এই সমস্যা নিরসনে ভারত সরকারের অনীহা সাধারণ মানুষদের আরও দুশ্চিন্তায় ফেলেছে।উল্লেক্ষ্য, সরকার পাঞ্জাব সহ ভারতের অনেক স্থানে তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সম্প্রতি পারমাণবিক শক্তির কয়েকজন বিঞ্জানী ঐ এলাকা ঘুরে গিয়ে জানিয়েছেন যে পানীয় জলে ইউরেনিয়ামের পরিমাণ খুব একটা বেশী বা উদ্বেগজনক নয়।যা খুবই বিস্ময়কর।

Saturday, August 29, 2009

দুর্গা দুর্গে দর্গতিনাশিনী......







হিন্দুধর্মে দেবী দুর্গা (সংস্কৃত: दुर्गा, ব্যুৎপত্তিগত অর্থ: যিনি দুর্গ অর্থাৎ সঙ্কট হতে ত্রাণ করেন; পুরাণ অনুযায়ী: যিনি দুর্গ নামক অসুর বিনাশ করেছেন) পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। দুর্গা সাধারণত দশভূজা, দশপ্রহরণধারিনী ও সিংহবাহিনী। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে তিনি শিবের স্ত্রী পার্বতী, কার্তিকগণেশের জননী, এবং কালী অন্যরূপ। পুরাণ অনুসারে তিনি তিনবার মহিষাসুরকে বধ করেছিলেন।
দুর্গার
আরাধনা বাংলা, অসম এবং বিহারের কোনো কোনো অঞ্চলে প্রচলিত। ভারতের অন্যত্র দুর্গাপূজা নবরাত্র উৎসব রূপে উদযাপিত হয়। সম্ভবত খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয়। বাংলায় দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে পূজিতা হলেও তাঁর কাত্যায়নী মূর্তিরই পূজা হয়। মহিষমর্দিনীর প্রতিমা বর্তমানে তামিলনাড়ুতে প্রচলিত।
দুর্গা মূলত
শক্তি দেবী। বৈদিক সাহিত্যে দুর্গার উল্লেখ পাওয়া যায়। তবে দুর্গার বিশেষ আলোচনা ও পূজাবিধি তন্ত্র ও পুরাণেই প্রচলিত। যেসকল পুরাণ ও উপপুরাণে দুর্গা সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলি হল: মৎস্যপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবীপুরাণ, কালিকাপুরাণদেবী-ভাগবত। তিনি জয়দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী প্রভৃতি নামেও পূজিতা হন। বছরে দুইবার দুর্গোৎসবের প্রথা রয়েছে – আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয়া এবং চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী দুর্গাপূজা।

রাজনাথের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা......




আগামী নভেম্বরে বি জে পির জাতীয় কর্ম সমিতির বৈঠকে দলের শীর্ষে নেতৃত্বে পরিবর্তন হবে তা একরকম নিশ্চিত ছিল৷ তবে বর্তমানে দলে যে ভাবে নতুন করে সঙ্কটে'র মধ্যে পড়েছে তাতে নভেম্বরে'র আগেও দলীয় নেতৃত্বে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ শুক্রবার দফায় দফায় বি জে পি নেতারা গিয়ে সংঘ প্রধানের সঙ্গে দেখা করে দলীয় অবস্থা নিয়ে আলোচনা করেছেন৷ উল্লেখ্য এদের মধ্যে যারা দলীয় শীর্ষ পদের দাবিদার তারা সকলেই ব্যাক্তিগত ভাবে সংঘ প্রধানের সঙ্গে দেখা করে দ্রুত রাজনাথকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন৷ সংঘ সূত্রে পাওয়া খবর অনুসারে সরাসরি আদবানি'র বিরুদ্ধে কিছু না বললেও ঘুরিয়ে আদবানিকে দায়ী করেছেন৷ এদের আগেই সংঘ প্রধানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন রাজনাথ সিং৷ এদিকে বি জে পি যে সকল নেতা ব্যক্তিগত ভাবে গিয়ে সংঘ প্রধানের সঙ্গে দেখা করেছেন তারা সকলেই কিন্তু দলের সর্ব্বোচ পদের দাবিদার৷ সকলেও দলীয় সঙ্কটের সুযোগ নিয়ে নিজেদের দাবি জানাতে তত্পর৷ জানা গিয়েছে রবিবার আদবানির সঙ্গে বৈঠকে বসতে পারেন সংঘ প্রধান৷ এখন দলের সঙ্কটে এমন একজন নেতা বি জে পি খুঁজছে যার ভাবমূর্তি উজ্বল ও দলের উপরে কঠোর হাতে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন৷ তবে এমন কোন নেতা এখন সংঘে পেয়েছেন বলে জ আনা যায় নি৷ দলের দ্বিতীয় প্রজন্মে'র নেতারা যে ভাবে নিজেদের মধ্যে শীর্ষ পদে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে তা যে আর এস এস সর্মথন করছে না তা পরিস্কার করে দিয়েছেন দলীয় মুখপাত্র রামমাধব৷ রাম মাধব বলেন, বিজেপি'র অভ্যন্তরের সমস্যা নিয়ে কোন সময়ে সরাসরি ভাবে কোন ভূমিকা থাকে না সংঘের৷ তবে সমস্যার থেকে বিজেপিকে বাঁচাতে অবশ্যই পথ নির্দেশিকা দেওয়ার কথা বিবেচেনা করা হচ্ছে৷ বর্তমান অবস্থায় রাজনাথের বিদায় যে শুরু সময়ের অপেক্ষা তা পরিস্কার করে দিয়েছেন৷

যশোবন্তের পাশে দাঁড়ালেন মেনকা......




সিমলার চিন্তন বৈঠকে চিন্তার প্রথম ফসল ছিল জিন্না সম্পর্কে বই লিখে দেশ ভাগের জন্য জহলাল নেহেরু সহ বল্লভ ভাই প্যাটেলকে দায়ী করার অভিযোগে বি জে পি নেতা যশোবন্ত সিং'কে দল থেকে বহিস্কার করা৷ বহিস্কারের পর বেশ কিছু সময় কেটে গেলেও কিন্তু প্রকাশ্যে কোন বি জে পি নেতা যশোবন্ত সিং'র সর্মথনে এগিয়ে আসে নি৷ যদিও যশোবন্ত বারংবার দাবি করেছেন একাধিক শীর্ষ বি জে পি নেতা তার সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ রাখেন৷ এমন কি দলীয় সিদ্ধান্তের তারা নীতিগত ভাবে বিরোধী৷ যদি তাদের নাম কোন সময় প্রকাশ্যে আনে নি যশোবন্ত সিং৷ এবার কিন্তু বি জে পি নেত্রী মেনকা গান্ধী সরাসরি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে অপরাধে যশোবন্ত সিং'কে দল থেকে বহিস্কার করা হয়েছে তা কোন ভাবে সর্মথন করা যায না৷ অতীতে দেখা গিয়েছে ব্যক্তি বিশেষ ঘটনার সঙ্গে দলীয় মতাবাদের সঙ্গে ব্যক্তি মতবাদ এক হচ্ছে না৷ তবে তার জন্য কোন ব্যক্তিকে দল থেকে বহিস্কার অ-বিবেচকের মত সিদ্ধান্ত৷ দল থেকে বহিস্কার হওয়ার পরে সাংবাদিকদে'র সঙ্গে কথা বলতে গিয়ে যশোবন্ত সিং যে প্রসঙ্গ তুলেছিলেন সেই প্রসঙ্গ তুলেছেন মেনকা গান্ধী৷ তিনি বলেন বই প্রকাশ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যশোবন্ত সিং'কে বহিস্কার করা হল৷ যারা বহিস্কার করলেন তারা বইটা পড়ে দেখলেন না, এটা অন্যায় করা হয়েছে৷ অন্তত দল থেকে বহিস্কার হওয়ার মত অপরাধ এই ঘটনা নয়৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি আদবানি'র কথা না বললেও বুঝিয়ে দিয়েছেন বৈঠকে দলের সিনিয়ার নেতাদের আরও সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল৷

বিয়ে করতে চলেছেন শিল্পা......।






এবার বলিউডের গ্ল্যামারকন্যা শিল্পা শেঠি সত্যি সত্যিই বিয়ের ফাঁদে পা দিচ্ছেন৷ পাত্র ব্যবসায়ী রাজ কুন্দেরা৷
বলিউডের বাজারে শিল্পাকে নিয়ে গুজব উড়ছিলই৷ বিভিন্ন পার্টিতে, এদিক ওদিক নানান রেস্তোরাঁয়, মাঝে মধ্যেই ছিপছিপে লম্বা, জিরো ফিগারের মালিক শ্রীমতী শিল্পাকে দেখা যাচ্ছিল হাসিমুখ, গালে তিন চারদিনের না কাটা দাড়ি,‘হট অ্যান্ড হিউমিড' রাজ কুন্দেরার বাহুলগ্না হয়ে ঘুরে বেড়াতে৷ বাতাসে খবর উড়ছিল, শিল্পা সিদ্ধান্ত নিচ্ছে৷
শেষমেষ সিদ্ধান্ত ঘোষিত হল সম্প্রতি৷ জানা গেল যে বহু ফ্যানের হার্টথ্রব ‘টল অ্যান্ড ফেয়ার অ্যান্ড সেক্সি' শিল্পা শেঠি এবার বিয়ে করছেন৷ বিয়ে করছেন তাঁর সাম্প্রতিক পছন্দ রাজ কুন্দেরাকেই৷ লন্ডনে জনান্তিকে কিছু ঘনিষ্ঠ বন্ধুকে শিল্পা বলেছেন, রাজের সঙ্গে এতদিন কোর্টশিপ করে তাদের দুজনেরই নাকি মনে হয়েছে, এই সম্পর্ক জন্ম জন্মান্তরের৷ জন্ম জন্মান্তরের এই সম্পর্ককে আর কতদিন ঠেকিয়ে রাখা যায় ? অতএব ছাঁদনাতলা, গায়ে হলুদ আর বিয়ের শাঁখে ফুঁ পড়ল বলে৷ জানা গেছে বিয়ে হবে এই বছরেই৷ ডিসেম্বর মাসে৷



বিয়ে হবে কিন্তু দেশে হবে না৷ যথারীতি প্রবল জাঁকজমক, হৈচৈ আর বিপুল অর্থব্যয়ের এই চমক দেওয়া বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে লন্ডনে৷ শিল্পার কাজকর্ম, মানে অভিনয়, মডেলিং বা টিভি শো ইত্যাদির কাজটাজ তাঁর যে মুখপাত্র দেখেন, তিনি এই বিয়ের ভেনু নিয়ে মুখ খোলেন নি বটে কিন্তু শিল্পা নিজেই এক বিনোদন টেলি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছে, লন্ডন শহরটাকেই নিজের বিয়ের জন্য উপযুক্ত বলে মনে করে থাকেন ‘চুরা কে দিল মেরা...' গানের সঙ্গে ফাটাফাটি নেচে দর্শক মজিয়ে দেওয়া এই বলিউডি তন্বী৷
বহু যুবকের হৃদয় ভেঙে দিয়ে রাজ কুন্দেরার সঙ্গে শিল্পা যে শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন তার কোন বিশেষ কারণ টারণ আছে নাকি ? নিন্দুকেরা বলছেন, এর কারণ নাকি অনেক৷ সেটা হল, এক তো রাজ কুন্দেরা প্রবল ধনী এবং সফল ব্যবসায়ী৷ টিনা মুনিম থেকে শ্রীদেবী বলিউডের সফল নায়িকাদের ব্যবসায়ী বিয়ে করার একটা ঐতিহ্য আছে৷ শিল্পাও সেই লাইনে পা দিয়েছেন৷ আর দ্বিতীয় কারণটা হল শিল্পার ব্যক্তিগত একটা দুর্বলতা৷ শিল্পা দামী গয়নার প্রতি একটু বেশি মাত্রায় আকৃষ্ট৷ সে তো সব সুন্দরীই গয়নাগাঁটি পছন্দ টছন্দ করেন, তাতে দোষের কি আছে ? কিন্তু শিল্পার পছন্দ হল ডিজাইনার গয়না৷ আর রাজ কুন্দেরার ব্যবসাই হল ওই গয়নাগাঁটি নিয়ে৷ সুতরাং, শিল্পাকে বিয়ে করার জন্য রাজ কুন্দেরাকে বেশি বেগ পেতে হবে না৷ তার ওই গয়নাসাম্রাজ্যই তৈরি করে দিয়েছে বিবাহের কুসুমাস্তীর্ণ রঙিন পথ৷ যে পথে রাজ শিল্পা জুটির পা ফেলা শুরু হবে আগামী ডিসেম্বরে, লন্ডনে৷

বৈদিক ভিলেজ কাণ্ডে দিশেহারা সিপিএম-অন্তর্দন্দ্ব বাড়ছে দলে........

বৈদিক ভিলেজের জমি কেলেঙ্কারি ১৬ বছর আগের রশিদ কাণ্ডের মতোই সিপিএমে কাঁপুনি ধরিয়েছে। ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা ডন রশিদ খানের সঙ্গে সিপিএমের ছোট বড় বহু নেতা এবং রাইটার্স বিল্ডিংসের কর্তাদের খাতিরের সম্পর্ক ফাঁস হোয়ার পর দলে শোরগোল পড়ে গিয়েছিল।পার্টি ও পুলিশের প্রশ্রয়ে কলকাতা জুড়ে সাট্টার কারবার চালাত রশিদ।আর বোইদিক ভিলেজ কাণ্ডে রাজারহাট এলাকায় গফ্‌ফর মোল্লাদের মতো জমি মাফিয়াদের সঙ্গে পার্টির নেতা কর্মীদের নাম জুড়ে গিয়েছে।স্থানীয় প্রশাসন ও রাইটার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে পার্টির কেলেঙ্কারি চাপা দিতে বিরোধীদের ঘাড়ে দোষ চাপানোর খেলায় মেতেছে সিপিএম। এদিনই আবাসন মন্ত্রী তথা সিপিএমের রাজ্য ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব সাংবাদিক সন্মেলন ডেকে বৈদিক ভিলেজ কাণ্ডে ৮ দফা প্রশ্ন তুলেছেন।তাঁর বক্তব্য, সরকারকে এই প্রশ্নের জবাব দিতে হবে।তাঁর প্রশ্ন রিসর্টের জন্য ১৫০০ একর জমি কেন লাগবে তা ভাবাই যায়না।এছাড়াও কোন শর্তে রিসর্টকে জমি লিজ দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রীকে তা বলতে হবে বলে তার দাবি। জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে-সেই প্রশ্নও রেখেছেন তিনি।
এছাড়াও সিপিএম লোকজনের অভিযুক্তদের কি সম্পর্ক ছিল তাও পার্টিকে জবাব দিতে হবে।
গৌতমবাবুর বক্তব্য খুবই তাৎপর্য্যপূর্ণ। দলের কৃষকসভার রাজ্য সভাপতি মদন ঘোষ বলেন যে বে-আইনী জমি খাস ঘোষনা করেও কেন তাদেরই লিজ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার।ওখানে সরকারের হয়ে বেসরকারি সংস্থার জমি জোগাড়ের প্রক্রিয়া সম্পর্কেও তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

Friday, August 28, 2009

জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে দেখিয়ে বৈদিক ভিলেজকে জলের দরে জমি-কি উত্তর দেবে সরকার...।











এ রাজ্যের বাম সরকার বৈদিক ভিলেজকে দেখিয়েছে জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে। আর এই যুক্তিতেই ভিলেজ কে মাত্র ৯৮ লক্ষ টাকায় ৯৯ বছরের জন্য ৪৪ একর জমি লিজ দিয়েছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এটা জলের দর বলেই বিভাগীয় অফিসাররা মনে করছেন। বিভাগীয় মন্ত্রী রোজ্জাক মোল্লার ভূমিকা নিয়েও আগেই প্রশ্ন উঠেছিল। বেনামে কেনা ঐ জমি ভূমি দপ্তর প্রথমে খাস ঘোষনা করে সরকার নিজের হেপাজতে নিলেও পরে তা অভিযুক্ত কোম্পানীকেই লিজ দিয়েছে। ভূমি সংস্কার আইন অনুযায়ী ঐ জমি ভূমিহীনদের মধ্যে বিলিয়ে দেবার কথা।
মহাকরণ সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগণা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ৪৪ একর জমির জন্য প্রায় ৫ কোটী টাকা ধার্য্য করেছিল। লিজের শর্তানুযায়ী এর ৯৫ শতাংশ(৪ কোটি ৭৫ লক্ষ টাকা) এককালীন দেওয়ার কথা।কিন্তু জেলা অফিসের সুপারিশ আমূল বদলে যায় রাইটার্স বিল্ডিংসে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঐ জমির দাম ঠিক করে ১ কোটি টাকার সামান্য বেশী।যে সময় এটি লিজে উঠেছিল তখন তা কৃষিজমি ছিলনা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহ্রত হচ্ছিল। কিন্তু জেলা ভূমি দপ্তর দাম নির্ধারনের সময় তা চাষের জমি হিসাবে গণ্য করে।ফলে জমির প্রকৃত বাজারদর বিবেচনা না করেই দাম নির্ধারণ করে জেলা ভূমি দপ্তর।প্রকৃত বাজারদর বিবেচিত হলে জমির দাম অন্তত ২০ কোটি টাকা হত বলে ভূমি দপ্তরের কর্তারা মনে করেন।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের মতে সিদ্ধান্তটি একান্তভাবেই বিভাগীয় মন্ত্রীর। কিন্তু নঁথিপত্রে এই প্রকল্পটিকে জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে দেখানো হয়েছে।
রোজ্জাক মোল্লা অবশ্য দাবি করেছেন খাস জমি লিজ দেওয়ার শর্ত মেনেই পুরানো দাম ধার্য্য করা হয়েছে। জেলা ভূমি দপ্তর বাজারদর ধরে দাম ঠিক করেছিল এবং এতে কোন অনিয়ম হয়নি বলে তার অভিমত।

১০ বছরে ১০০টি নতুন যুদ্ধ জাহাজ নির্মাণ করবে ভারত...... ।






ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করছে বিশাখাপত্তমের একটি বেসরকারি শিপইয়ার্ড ৷ উদ্দেশ্য - যুদ্ধ জাহাজ বানানো৷



এই খবরটি জানিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজু বলেছেন, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরনের প্রয়োজনীয়তা তৈরি হবার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে৷
ভারতের বন্দর শহর বিশাখাপত্তমে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দি হিন্দুস্থান শিপইয়ার্ড৷ বেসরকারি এই জাহাজ বানানোর কারখানাটিও বেশ পুরানো৷ এই শিপইয়ার্ডেই এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে ফ্রিগেট এবং সাবমেরিনসহ যুদ্ধ জাহাজ৷
পাল্লাম রাজু কলকাতায় সাংবাদিকদের বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দি হিন্দুস্থান শিপইয়ার্ডটি নিয়ে নিচ্ছে৷ অবশ্য এর জন্য প্রয়োজন হবে বিনিয়োগের৷ ভারতীয় নৌবাহিনীর জন্যই প্রয়োজন এই শিপইয়ার্ডটি৷
নতুন এই শিপইয়ার্ডের ক্ষমতা কত হবে, সে বিষয়ে কোন তথ্য না পাওয়া গেলেও জানা গেছে, ভারত সরকার আগামী ১০ বছরে তার সব পুরানো যুদ্ধ জাহাজ বদলে দেবে৷ সেই সঙ্গে ১০ বছরে নতুন ১০০টি যুদ্ধ জাহাজ নামানো হবে সমুদ্রে৷
গত মাসে ভারত প্রথমবারের মত পরমাণু চালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা সম্পন্ন নিজস্ব কারিগরি উপায়ে তৈরি প্রথম সাবমেরিন সাগরে ভাসায়৷ এ ধরণের আরও দুটি সাবমেরিন নির্মাণাধীন৷

পাকিস্থানে গৃহহীন ১৪ জনের এক হিন্দু পরিবার......




নিম্ন হিন্দু সম্প্রদায়ের এক পরিবার ১০ বছর আগে হায়দ্রাবাদ থেকে করাচিতে বসবাস করতে শুরু করে। কিন্তু এখন তারা গৃহহীন। সৌজন্যে জমির মালিক। কোন বিজ্ঞপ্তি ছাড়াই গত ১৯শে আগষ্ট তাদেরকে জোর করে জমি থেকে উচ্ছেদ করা হয়। ১০ বছরের ভাড়া বকেয়া আছে এই অভিযগে তাদেরকে উচ্ছেদ করেছে জমির মালিক। এছাড়াও তাদের আসবাব-পত্র সহ সমত কিছুই ঘর থেকে বের করে দেওয়া হয়।
তারা এব্যাপারে কিছুই জানতনা বলে জানিয়েছেন নিম্ন হিন্দু পরিবারের সন্তান মিঠূর। মিঠু দাবি করে যে জমির মালিক শাকিলের সাথে ১০ বছর আগে এক চুক্তি হয়েছিল। তার পরিবার শাকিলের জমিতে বিনা মাইনেতে কাজ করবে এবং তার পরিবর্তে তারা ঐ জমিতে অনির্দিষ্ট সময়ের জন্য বসবাস করবে বলে দুপক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছিল।
মিঠু এও বলেন যে তারা শুধু শাকিলকেই চিনত কিন্তু গত পাঁচ মাস ধরে সে বেপাত্তা। তার পরিবারকে জিজ্ঞাসা করা হলে প্রথমে তারা তাকে জানায় যে সে অসুস্থ কিন্তু পরে জানা যায় সে দেশ ছেড়ে চলে গেছে।
মিঠুর বাবার কথায় শাকিলের ছেলে ও তার সাঙ্গ-পাঙ্গরা তাদেরকে এই মর্মে শাষিয়ে গেছে যে যদি তারা টাকা দাবি করে তাহলে পারিণতি খুব খারাপ হবে।
মিঠু এবং তার পরিবার পরে স্থানীয় থানায় অভিযোগ জানালেও পুলিশ তার এফ আই আর গ্রহন করেনি। পরে তারা মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করে।
মানবাধিকার কমিশনের প্রধান আলি নওয়াজ কাথিহার জানান যে তিনি এই ঘটনার সম্বন্ধে অবগত। তিনি বলেন ‘কিন্তু পাঁচদিন ধরে এখানে বিদ্যুৎ না থাকায় আমরা উপযুক্ত পদক্ষেপ নিতে পারছিনা’।
শুধু শিবজির পারিবার নয় সেখানে অবস্থিত অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষদেরই ভবিতব্যই এটা। সরকারি এক পদস্থ অফিসারের কথায় তাদের বেশীরভাগই অশিক্ষিত এবং তাদের ন্যূনতম স্বাক্ষর ঞ্জান না থাকায় জমির মালিকরা দিনের পর দিন তাদেরকে ঠকিয়ে আসছে।

দলীয় সঙ্কট মোচনে সংঘের দ্বারস্থ বিজেপি সভাপতি রাজনাথ সিং......






দলীয় সঙ্কট! সংঘের দারস্থ না হয়ে উপায় নেই।বিব্রত বি জে পি সভাপতি রাজনাথ সিং তা বুঝেই নিজে গিয়ে দেখা করে দলের অবস্থা জানিয়ে এসেছেন সংঘ প্রধান মোহন ভাগবতকে৷ সিমলা চিন্তন বৈঠকে ঠিক কি আলোচনার পরিপেক্ষিতে যশোবন্ত সিংকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও তিনি জানিয়েছেন৷ এর পাশাপাশি দলের ভেতরে যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক নেতা ক্ষোভ প্রকাশ্য মিডিয়াতে উগরে দিচ্ছেন তা নিয়ে আলোচনা হয়েছে৷



বৈঠক শেষে সেভাবে রাজনাথ সিং কিছু বলতে রাজি না হলেও সংঘ প্রধান যে দলের নেতৃত্বে'র আচরণে ও দলের শীর্ষ নেতৃত্বের কাজকর্মে বিরক্ত তা পরিস্কার করে দিয়েছেন৷ নভেম্বরে দলের কর্ম সমিতির বৈঠকে রাজনাথ, আদবানি সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে যে দ্বিতীয়স্তরের নেতারা ক্ষোভ উগরে দিতে পারেন তা এখন থেকে পরিস্কার৷ অবস্থা সমাল দিতে রাজনাথ ও আদবানি শিবির কি ভাবে নভেম্বরে অবস্থা মোকাবিলা করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বলে খবর৷ সংঘ প্রধান সরাসরি না হলেও রাজনাথ সিংকে বুঝিয়ে দিয়েছেন দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন দরকার৷ এই পরিবর্তন দ্রুত করলে দলকে সঙ্কটের হাত থেকে রক্ষা করা যাবে৷ এদিকে সংঘ সূত্রে খবর এই দলীয় সঙ্কটের সময় কার হাতে দলীয় সঙ্কটমোচনের দায়িত্ব দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে৷ আলোচনায় একাধিক নাম থাকলেও প্রায় কোন নাম নিযে সহমত তৈরি করা সম্ভব হচ্ছে না৷ আলোচনায় সুষমা স্বারাজ, অরুণ জেটলি, যশোবন্ত সিংহ, শিবরাজ সিং চৌহ্বান, নরেন্দ্র মোদী ও বেঙ্কাইয়া নাইডুর নাম রয়েছ।

পাকিস্থানে আত্মঘাতী বোমা হামলা-নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য...।



পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকায় এক আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ২২ জন৷
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ৮ জঙ্গি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো। জানা গেছে উপজাতি অধ্যুষিত খাইবার এলাকার একটি পুলিশ ব্যারাকে এই বোমা হামলার ঘটনা ঘটে৷ এসময় ব্যারাকের পুলিশ সদস্যরা রোজা শেষে ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন৷ স্থানীয় সরকারী কর্মকর্তা তারিক হায়াত খান জানান, প্রাথমিক রিপোর্টে দেখা গেছে যে আত্মঘাতি বোমা হামলাকারী খাবার জলের বোতল নিয়ে পায়ে হেঁটে ব্যারাকের দিকে এগিয়ে যাচ্ছিল৷ একটু পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়৷ কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই হামলাকারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে বলে জানানো হয়েছে৷ বোমা হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷
হামলাস্থল থেকে আফগান সীমান্ত বেশ কাছে৷ এই রাস্তা দিয়েই আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বেশিরভাগ রসদ সরবরাহ করা হয়ে থাকে৷ গত কয়েক মাসে তালেবান জঙ্গিরা একাধিকবার ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ লাইনে হামলা বৃহস্পতিবার এই আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালায়৷ সেখানকার কানিগুরাম গ্রামে অবস্থিত একটি বাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়৷ ওই হামলায় আটজন তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে৷পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন হামলার লক্ষ্যস্থল ওই বাড়িটি তালেবান জঙ্গিরা তাদের কর্মকাণ্ডের জন্য ব্যবহার করত৷ আরো জানানো হয়েছে বাড়িটি আজম খান মেহসুদ নামে এক ব্যক্তির যিনি তালেবান জঙ্গিদের সহায়তা করে আসছেন৷ নিহত জঙ্গিদের সবার জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি, তবে কয়েকজন উজবেকিস্তান থেকে এসেছে বলে সন্দেহ করছে গোয়েন্দা কর্মকর্তারা৷ পাকিস্তানে জঙ্গি তৎপরতা কমছে না৷ গত দুই বছরে দেশটিতে সিরিজ বোমা হামলা এবং আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ৷

Thursday, August 27, 2009

পূজোয় এবার কোথায় কি?-




প্রতীক্ষার আর মাত্র ২৮ দিন। নতুন রুপে সেজে উঠছে প্রতিটি পূজো মন্ডপ। কোন পূজো মন্ডপের এবার কি কি নতুন আকর্ষন তাই নিয়েই হাজির ভিন্নবাসর। উত্তর থেকে দক্ষিন কলকাতার সর্বত্রই ঘুরব আমরা। আজ আমাদের গন্তব্যস্থল-শোভাবাজার ৯-এর পল্লী সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি।
ঠিকানা-নরেনদেব পার্ক, ৫৫, যতীন্দ্র মোহন এভিনিউ, কোল-৭০০০৫
শোভাবাজার মেট্রো স্টেশন সংলগ্ন।শোভাবাজার রাজবাড়ির নিকট।
বাজেট-এবছর ৪-৫ লক্ষ টাকা।
বিশেষ বৈশিষ্ট্য-বিরাট মেলা।
এবার দাগ কাটবে মন্ডপের উচ্চতা ও বিশালাকায় ও সুন্দর প্রতিমা।
মন্ডপ সজ্জা- সু-উচ্চ রথের আদলে এবং বিশেষ আকর্ষন পুঁতি ও বোতামের কাজ।
শূভ উদ্বোধন- পঞ্চমীর সন্ধ্যায়। উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জী।
প্রতিমা শিল্পী-কুমারটুলির প্রখ্যাত শিল্পী কার্ত্তিক পাল।
পূজোর অন্যতম কর্মকর্তা শ্রী দিলীপ সাঊ মহাশয় অক্লান্ত পরিশ্রমের দ্বারা এবারের পূজোকে সাফল্যমন্ডিত করতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-৯০৫১৬৮৪৮৩২

পোখরানে পরমানু পরীক্ষা ব্যর্থ-দাবি বিজ্ঞানী শান্তানামের......




পোখরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পোখরানে পরমানু পরীক্ষার সঙ্গে জড়িত বর্ষীয়ান বিজ্ঞানী কে সান্তানাম। তিনি বলেন যে পোখরান পরীক্ষা আংশিক ভাবে সফল হয়েছিল। যে ধরনের সাফল্য আশা করা হয়েছিল তার যে ধারে কাছে যাওয়া সম্ভব হয় নি তাও জানিয়ে দিয়েছেন তিনি।
শান্তানাম বলেন পরীক্ষার পরে যে দাবি করা হয়েছিল তার সঙ্গে বাস্তব ঘটনার বিস্তর ফারাক রয়েছে৷ তিনি বলেন পোখরানে তেমন ভাবে সাফল্য না পাওয়ার পরে বিঞ্জানীরা ঠিক করেছিলেন তাদের আবিস্কার করা পরমাণু বোমা ও হাইডোজেন বোমা কতটা পরিমানে কার্যকরী তা পরীক্ষা করার জন্য নতুন ভাবে পরীক্ষা করবেন৷ তবে এখন পর্যন্ত তার পরে ১০ বছর কেটে যাওয়ার পরেও কেন পরীক্ষা করা হল না তা নিজের লেখায় জানাতে পারেন নি সান্তানাম৷ সান্তানাম বলেন পরীক্ষার পরে যে সিসমিক গ্রাফ পাওয়া গিয়েছিল তা থেকে পরীক্ষার সাফল্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল৷ পরমানু দুনিয়ার ভাষায় পরীক্ষা সফল তো দূরে থাকা একে 'ফিজেল' বলে আখ্যা দিয়েছেন বিঞ্জানী৷ পোখরানের পরে বিঞ্জানী থেকে কেন্দ্রীয় সরকার জানিয়ে ছিল পরীক্ষা অত্যন্ত সফল৷ পরীক্ষার জন্য ৪২ কে টি ডিটোনেটার ব্যবহার করা হয়েছিল৷ সেখানে শান্তানাম দাবি করেছেন বাস্তবে ব্যবহার করা হয়েছিল ২০ কে টি ডিটোনেটার৷ সান্তানামের স্বীকারোক্তির পর প্রশ্ন উঠেছে সেই সময় পরীক্ষা সফল না হওয়ার পরেও ভারতীয় বিঞ্জানীরা কেন পরীক্ষা সফল বলে দাবি করেছিলেন তাই নিয়ে৷
এর পাশাপাশি প্রশ্ন উঠেছে ভারতের কাছে কি আদৌ কোন ধরনের পরমাণু বোমা রয়েছে কিনা৷ যদিও বর্তমানে এই কাজের সঙ্গে জড়িত সংস্থা ডি আর ডি ও বা কেন্দ্রীয় সরকার কোন মন্তব্য করতে রাজি হয় নি৷

নর্থ পোলে যাবেন বান কি মুন...






বিশ্ব উষ্ণায়ণ নিয়ে এবার অবস্থার তদারকি করতে নিজেই সরাসরি নর্থ পোলে যাওয়ার পরিকল্পনা করলেন রাষ্ট্র সংঘের মহাসচিব বান কিং মুন৷ চলতি সপ্তাহে দুই দিনের জন্য নর্থ পোলে যাবেন মুন৷ তার পরে রাষ্ট্র সংঘের ফিরে অবস্থার বিস্তারিত রির্পোট তৈরি করবেন বলে জানা গিয়েছেন৷ রাষ্ট্র সংঘ সূত্রের খবর মুনের সঙ্গে সফরে থাকতে পারেন আরও দুই একজন পরিবেশ বিঞ্জানী৷ সফর শেষ করে অবস্থা সরজমিনে পর্যবেক্ষন করে বিঞ্জানীদের সাহায্য নিয়ে রির্পোট প্রস্তুত করবেন৷ তার পরে সংঘের পূর্ন অধিবেশনে তা পেশ করতে পারেন৷ দীর্ঘ দিন ধরে বিশ্বের উষ্ণায়ণ নিয়ে সমস্যা সমাধানে সওয়াল করে যাচ্ছেন বান কিং মুন৷



দুই দিনের সফরে নর্থ পোলে নরওয়ের যে বিঞ্জানী দল সেখানে হিমবাহ গলে যাওয়া ও তার উপরে পরীক্ষা চালাচ্ছেন তাদের সঙ্গে বৈঠক করেবন৷ প্রসঙ্গত বেশ কিছু দিন ধরে সরা পৃথিবী জুড়ে পরিবেশ বিঞ্জানীরা পৃথিবীর দুই মেরুতে হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাদের বক্তব্য যে ভাবে বরফ গলতে শুরু করেছে তা এখন বন্ধ না হলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে একদিকে পৃথিবীতে যেমন জলস্তর বৃদ্ধি পাবে, অন্যদিকে সমুদ্রের নোনা জল স্থল ভূমিতে এসে চাষের জমিকে নষ্ট করতে পারে৷ বিঞ্জানীদের এই সর্তক বার্তা নিয়ে নানা স্তরে আলোচনা হলেও গ্রিন গ্যাস এফেক্ট কম করা অথবা বিশ্ব উষ্ণায়ন রোধে উন্নত ও উন্নয়ণশীল দেশ তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেন নি৷ এবার মুনের সফরের পরে এই নিয়ে কোন নিদিষ্ট ব্যবস্থা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

ভারতে এ সময়ের হিট সিরিয়াল-বালিকা বধূ......




বিয়ে হয়েছে আট বছর বয়সে। এখন বয়স মাত্র ১২।বাস করছে শ্বশুর বাড়িতে, ঐ বাড়ির কড়া অনুশাসনের মধ্যে-মাঝে মাঝেই আমরা এই কাহিনী শুনতে অভ্যস্ত হলেও এখানে বলা হচ্ছে টিলিভিশনের মেগা সিরিয়াল ‘বালিকা বধূ’র কথা।

মিত আনন্দি অভিনয় শুরু করলেন৷ অনবদ্য অভিনয়৷ এই নাটকে তাকে ভালো অভিনয় করতেই হবে৷ কারণ, নাম ভূমিকাতেই যে সে৷ ভারতীয় চ্যানেল কালার্সে এক বছরের কিছু বেশি সময় ধরে চলছে মেগা সিরিয়াল ‘বালিকা বধূ৷ একে এখন কেবল মেগা সিরিয়াল বলেই ক্ষান্ত নন টেলিভিশন সমালোচকরা৷ তারা একে বলছেন এটি এ সময়ের সবচেয়ে হিট সিরিয়াল৷ ডেইলি সোপ হিসাবে প্রচারিত হচ্ছে এই নাটক৷ এক হিসাবে দেখা যাচ্ছে, গত জুলাই মাসে অন্তত সাত কোটি ৪০ লাখ মানুষ দেখেছে এই সিরিয়ালটি৷
ভারত এবং বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর মত উপমহাদেশের দেশগুলোয় বাল্যবিবাহ নিষিদ্ধ৷ ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ ব্রিটিশ আইনেও তা স্পষ্ট৷ ঐ আইন অনুসারে বাল্যবিবাহ বলতে বোঝায়, বাল্যকাল বা নাবালক বয়সে ছেলে-মেয়েদের মধ্যে বিয়ে৷ এছাড়া বর-কনে উভয়েরই বা একজনের বয়স বিয়ের নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সে বিয়ে হলে তা আইনত বাল্যবিবাহ বলে চিহ্নিত হবে৷ এ আইনে স্পষ্ট করে বলা আছে, বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ হওয়া বাঞ্ছনীয়৷ কিন্তু আইন থাকার পরও এ ধরণের ঘটনা ঘটছে৷ কালার্স টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেস কামাত বললেন, তারা এই সিরিয়ালটি তৈরি করার আগে বাল্য বিবাহ বিষয়ে ব্যাপক অনুসন্ধান এবং গবেষণা চালিয়েছেন৷ তারা দেখেছেন এই বিবাহের কুফলগুলোও৷ এবং বালিকা বধূ সব কিছু মিলিয়েই করা হয়েছে৷ তিনি বলেন, ভারতের মাটিতে ঘটে যাওয়া এমন অনেক সত্যি কাহিনীর সঙ্গে এই নাটকের কাহিনীর বেশ সাদৃশ্য রয়েছে৷
কিন্তু তবুও ভারতের বিভিন্ন স্থানে এখনো ঘটছে বাল্য বিবাহের ঘটনা৷ অবশ্য এর সঠিক কোন সংখ্যা বা হিসাব সরাসরি পাওয়া না গেলেও ইউনিসেফ বলছে বিশ্বের যে সকল স্থানে বাল্য বিবাহের ঘটনা ঘটছে, তার অন্তত ৪০ ভাগ হচ্ছে কেবল ভারতেই৷
কিন্তু বর্তমানে ভারতের নানাস্থানে বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশের নাবালিকারাই। কে বলতে পারে ‘বালিকা বধূ’’র মত সিরিয়ালগুলোই হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে।

গফ্‌ফরের মত মুসলিম মাফিয়ারাই এখন উত্তর ২৪ পরগণার রিয়েল এস্টেট বাজারের নিয়ন্ত্রক....




রাজারহাটে ফুটবল খেলা ঘিরে গুলি বোমা কান্ডে অভিযুক্ত গফ্‌ফর মোল্লার উত্থান তিন বছর আগে। এর আগে জীবন শুরু ভ্যানে করে সবজি বিক্রী করে। তারপর ইঁটভাঁটার ইঁট চুরি এবং ছোটোখাটো অপরাধ।বড় অপরাধ বলতে তখন ছিল শুধুমাত্র ইলিকট্রিকের তাঁর চুরি।
২০০৩-০৪ সালে কিছুদিন কাজ করে বেদিক ভিলেজে।ভিলেজ গড়ার সময় মাটি সরবরাহ করেছিল সে। তারপরেই বড় অপরাধ জগতে তার প্রবেশ। এরপর ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি কাড়াই তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ রাজারহাটের শিখরপুরের মানুষদের।জমির মালিককে নামমাত্র টাকা ধরিয়ে জমি দখল করার কৌশল ছিল তার নখদর্পনে।অভিযোগ উঠেছে বেদিক ভিলেজ তার সাহায্যেই জোর করে অনেক জমি দখল করেছে। কিন্তু ভিলেজ কতৃপক্ষ ইতিমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়াও অভিযোগ উঠেছে যে ভিলেজের এক কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।কিন্তু বেদিক ভিলেজ কতৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে একজন সামান্য ঠিকাদার হিসাবেই তারা তাকে চেনে।কিন্তু একজন সামান্য ঠিকাদারের বাড়ির থেকে বেদিক ভিলেজে আসা-যাওয়ার পৃথক রাস্তা কেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর একজন সামান্য ঠিকাদারের তিনতলা ঝাঁ চকচকে বাড়ি একই জমিতে ১৯ টি আলাদা আলাদা ঘর কি করে বানালো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও জানা গেছে তার প্রায় ২০০ জন সঙ্গী এবং বাইক বাহিনীও আছে। তার বিশ্বস্ত সঙ্গীদের মধ্যে উল্লেখযোগ্য মাসুদ, নাসির খাঁ, মতিবার রহমান ও সুজাউদ্দিন মোল্লা।
তার একটি ইমারতি জিনিসপত্র তৈরির সংস্থাও রয়েছে এবং সম্প্রতি বেদিক ভিলেজের আটটি কটেজ তৈরির বরাতও সে পেয়েছে।উল্লেখ্য এবছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূলের এক নেতাকে শায়েস্তা করার জন্য ৯১ রুটের বাস বন্ধ করে দিয়ে ২০ রাউন্ড গুলি চালিয়েছিল তার দলবল।
কিন্তু গফ্‌ফর কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলছে ভিলেজের কর্তা-ব্যাক্তিরা।কখনও বলছে যে তারা তাকে চেনে ঠিকাদার হিসাবে আবার কখনও বলছে তাকে চেনেইনা। তাকে নিয়ে মত-পার্থক্য তৈরি হয়েছে খোদ পুলিশ-প্রশাসনের মধ্যে।
অর্থাৎ সেই এলাকায় জমি দখল করতে হলেই বিভিন্ন কোম্পানীর মালিকরা দ্বারস্থ হত এই গফ্‌ফর মোল্লার। উল্লেক্ষ্য, এই নিয়ে বাম শরিকদের মধ্যেই দ্বন্দ চরমে। একদিকে পূর্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামী অস্ত্র রাখার দায়ে বেদিক ভিলেজের মালিকের গ্রেপ্তার দাবি করেছেন। অপরদিকে জমি অধিগ্রহনের ক্কেত্র দীর্ঘদিন ধরে বেদিক ভিলেজকে সাহায্য করার জন্য যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ভূমি রাজস্ব মন্ত্রী রোজ্জাক মোল্লার কথায় ‘যদি আম্বানীর ঘর থেকে অস্ত্র পাওয়া যায় তাহলে পুলিশ কি তাকে গ্রেপ্তার করবে’।

Wednesday, August 26, 2009

দিল্লির ডসিয়ার অগ্রাহ্য করারা পর পাকিস্থানকে কটাক্ষ কৃষ্ণার......




মুম্বাই সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে জামাত-উদ-দাউ নেতা হাফিজ মহম্মদ সৈইদ ও জাকি উপর রহমান লাখভির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার পরেও এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে নারাজ পাক সরকার৷ পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে মুম্বাই কান্ড নিয়ে এমাসে ২১ তারিখে দিল্লি যে ডসিয়ার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে তার মধ্যে সৈইদ ও লাখভি'র বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার মত যথেষ্ট প্রমাণ নেই৷ এই অজুহাতে ডসিয়ারকে বাতিল করে দিয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের এই পদক্ষেপ যে ভালো ভাবে গ্রহণ করে নি দিল্লি তা বিদেশ মন্ত্রীর কথা থেকে পরিস্কার৷ বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণা জানান যে প্রমানের উপরে ভিত্তি করে ইন্টারপোল দুইজনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিল সেই প্রমাণকে ভিত্তিহীন বলে ইসলামাবাদ উড়িয়ে দিচ্ছে৷ পাকিস্তানের এই ধরনের মানসিকতা থেকে পরিস্কার সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ব্যাবস্থা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান কতটা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে৷ এস এম কৃষ্ণা বলেন পাকিস্তান সাধারণত কোন সন্ত্রাসের পরে নিজেদের আত্মরক্ষার জন্য মুখে সন্ত্রাস বিরোধী কথা বলে৷ পরে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়৷ সমঝোতা এক্সেপ্রেস থেকে মুম্বাই কান্ড সব ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে৷ আগামী দিনে পাকিস্তানের এই মনোভাবে সামনে দিল্লি কি অবস্থান গ্রহণ করবে তা নিয়ে সরাসরি কোন মন্তব্য বিদেশ মন্ত্রী করতে রাজি না হলেও তারা যে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা করছেন তা পরিস্কার করে দিয়েছেন৷

আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানী তেলের দাম…




গত ১০ মাসের মধ্যে এই প্রথম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ালো ৭৫ ডলারে৷ মঙ্গলবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই রেকর্ডটি শেয়ার বাজারের বিনিয়োগকারিদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি করেছে৷

সোমবার ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম গিয়ে পৌঁছেছিল ৭৩ দশমিক ৮১ ডলারে৷ আর এই দিনের এই দাম ছিল গত অক্টোবরের পর সর্বোচ্চ৷ তবে মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন বাজারে তেলের দাম ছিল ৭৩ দশমিক ৪১ ডলারে৷ এরপর একটু হালকা লাফ দিয়ে এই দাম গিয়ে দুপুর নাগাদ পৌঁছে ৭৪ দশমিক ৭০ ডলারে৷ দিনের শেষে এই দাম গিয়ে দাড়ায় ৭০ ডলারে৷ গত বছর এবং এ বছরের শুরুতে আর্থিক পরিস্থিতির মাতাল সময়ে ব্যারেল প্রতি জ্বালানি তেল ১৪০ ডলার থেকে মাত্র ৪০ ডলারে নেমে আসে৷ ফলে এ নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছিল তোলপাড়৷
তেলের বাজারের আন্তর্জাতিক বিশ্লেষক আন্দ্রে ক্রিউইসকভ লন্ডনে এ বিষয়ে তাঁর মন্তব্যে জানান, আমরা বাজার ভালো হবার বেশ কিছু সবুজ সংকেত দেখতে পাচ্ছি৷ আর তাঁর এই কথার সত্যতা মিললো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের মূল্য সূচক দেখে৷ এই দুই বাজারেই শেয়ারের মূল্য সূচকের পারদ ছিল উর্ধ্বমুখী৷ গত মে মাসের পর এই প্রথম শেয়ার গ্রহিতাদের আস্থার চিত্রই দেখা যাচ্ছে, এর লক্ষণ স্পষ্ট, আর তা হলো বিশ্ব অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং চাকুরির বাজারে যে কম্পন ছিল, সেই কাঁপুনি কমছে৷
বার্তা সংস্থা রয়টার্স একটি জরিপ চালিয়েছে সম্প্রতি৷ ঐ জরিপের ফলাফলে তারা দেখতে পেয়েছে অন্তত ৩০ জনেরও বেশি বাজার বিশ্লেষক মনে করেন, আগামী বছর তেলের দাম সব সময়ই ব্যরেল প্রতি ৭৩ ডলারের উপর থাকবে৷ মূলত বিশ্ব বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাবার কারণেই এই অবস্থার সৃষ্টি হবে বলেই তাদের অভিমত৷
উল্লেক্ষ্য, ভারত এ বছর তেলের আমদানি বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এক হিসাবে দেখা যাচ্ছে, আগামী ২০১২ সাল নাগাদ বর্তমান চাহিদার চেয়ে সেখানে অন্তত ৮৫ শতাংশ চাহিদা বাড়বে৷ এরই পরিপ্রক্ষিতে সেখানে অশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়াতে হচ্ছে৷ আর তাই সেখানকার রিফাইনারিগুলোর ক্ষমতা আরও ৫৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

আই পি এলে দল কিনতে পারেন অভিনেতা সলমান খান......




আই পি এলে দল কিনতে আগ্রহ প্রকাশ করলেন সলমান খান। আজ এ নিয়ে ললিত মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।
উল্লেক্ষ্য আগামী বছরে এই প্রতিযোগীতায় বাড়তে চলেছে আরও দুটি দল। সম্ভবত আমেদাবাদের দলটি কিনতে চলেছেন অনিল আম্বানী। অপর দলটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেন সলমান।
এখানেও সলমান-শাহরুখ লড়াই ভালো জমবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল।
নাইট রাইডার্সের কোচের দৌড়ে সন্দীপ পাতিল-
নাইট রাইডার্সের কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। আগামী ৩০শে আগষ্ট তিনি ইন্টারভিউ দেবেন।শাহরুখ খানের বাড়ি মান্নতেই তিনি ইন্টারভিউ দেবেন। এছাড়াও সেই দিন ইন্টারভিউ দেবেন প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটও।

Tuesday, August 25, 2009

ক্ষমতা দখলের লড়াই-সংঘর্ষে মেতে উঠল কলকাতার দুই ছাত্র সংগঠন......




ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ থেকে শুরু করে আশুতোষ কলেজ –কলকাতার কলেজগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে সংঘর্ষে মেতে উঠল ছাত্র্ররা। দুই যুযুধান ছাত্র সংগঠন এস এফ আই ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ল।
কি ঘটেছিল আজ-
নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ইউনিয়ন রুমে টি এম সি পির সদস্যরা প্রবেশ করতে গেলে এস এফ আই এর সদস্যরা বাঁধা দেয় বলে অভিযোগ। এরপ্রই হাতাহাতি হয় দুই দলের সদস্যদের মধ্যে। উল্লেখ্য সেখানে অনেকদিন ধরেই ক্ষমতাই রয়েছে এস এফ আই।
আর আশুতোষ কলেজে পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ বাঁধে সিপিএম এবং তৃণমূলের দুই ছাত্র সংগঠনের মধ্যে। শেষে ভবানীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এস এফ আই এর সদস্যরা স্থানীয় থানায় টি এম সি পির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
মূলত নতুন ছাত্রদের কাছে নিজেদের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের জন্যই এই সংঘর্ষ বাঁধে বলে মনে করা হচ্ছে।

এস এফ আই সমর্থকদের অভিযোগ লোকসভার নির্বাচনের পরেই টি এম সি পির বিরোধী ছাত্র সংগঠনগুলি সক্রিয় হয়ে কলেজগুলিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে।।

প্রতীক্ষার আর মাত্র ৩০ দিন......





মা দুর্গা আসছে- আর এখন থেকেই আনন্দে ভাসছে বাঙ্গালী-আর এই পূজোয় বাঙ্গালীর সঙ্গে থাকব আমরা-আর আমাদের পাতায় ফুটে উঠবে পূজোর দিন গুলির নানা রঙ্গীন মুহুর্ত। তাই লক্ষ্য রাখুন ভিন্নবাসরের পাতায়।

আবার তান্ডব চালাল মাওবাদীরা-




গতকালের পর আজ আবার তান্ডব চালাল মাওবাদীরা। গতকাল তারা উড়িয়ে দিয়েছিল ঝাড়খন্ডের লাতেহার জেলার কুমান্ডি স্টেশনের নিকটবর্তী রেললাইন। অল্পের জন্য রক্ষা পেয়েছিল রাজধানী এক্সপ্রেস। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজ। আজ উড়িষ্যার সুন্দরগড় জেলার এক রেল স্টেশনে তারা হামলা চালায় এবং তিনজন রেল কর্মচারীকে অপহরন করে।
পুলিশ সুত্রে জানা গেছে যে রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়ানো ১৫ টি গাড়িও তার পুড়িয়ে দিয়েছে। উল্লেখ্য এই স্টেশনটি সাধারণত রাউরকেল্লা স্টীল প্ল্যান্টে আকরিক লোহা পরিবহনের ক্ষেত্রে ব্যবহ্রত হয়।এই আক্রমনের পর সমস্ত জেলায় এক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়।
মাওবাদীদের তরফ থেকে দুই দিনের বন্ধের ডাক দেওয়া হয়েছে ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা ও ছত্রিসগড়ে। সি.পি.আই (মাও) দলের পলিটবুরো সদস্য অনিল কুমার ও সেন্ট্রাল কমিটির সদস্য কার্তিকের মুক্তির দাবিতেই এই বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা।
ভারতের বিস্তীর্ণ অঞ্চল আজ মাও সন্ত্রাসের শিকার গত আট বছরে মাওবাদীদের সন্ত্রাসিত রক্তাক্ত আন্দোলন কেড়ে নিয়েছে প্রায় ১৫০০ জন ভারতীয়ের প্রাণ।