Monday, August 24, 2009

তিনি শিল্পে আগ্রহী-আরও একবার বুঝিয়ে দিলেন মমতা......




আজ দিল্লিতে হয়ে গেল মমতা-পবন রুইয়ার বৈঠক। শীঘ্রই ডানলপ খোলার জন্য আবার পবন রুইয়ার কাছে আর্জি জানালেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জী।
তাঁর ‘ডু ইট নাও’ কথাটি শুধু মুখের কথা নয়। সেটা কার্যকরী করতে তিনি যে যথেষ্ট আগ্রহী তা আরও একবার বুঝিয়ে দিলেন রেলমন্ত্রী।
শুধু রুইয়া নয় তাঁর সাথে দেখা করতে চান আজিম প্রেমজীর মতো শিল্পপতিরাও।
বনিক সভার সাথে বৈঠকে রুইয়া ডানলপ ও জেসপের ব্যাপারে কিছু সমস্যা রয়েছে বলে তাকে জানিয়েছিলেন। আজ সেগুলি নিয়েও দুজনের মধ্যে কথা হয়।
গ্রামের মানুষদের সমর্থন তাঁর সাথে রয়েছে। এবার শিল্প-বান্ধব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তরুন প্রজন্মের কাছে নিজের গ্রহনযোগ্যতা বাড়াতে একধাপ এগোলেন মমতা ব্যানার্জী।

মহাজগতে বুদ্ধিসম্পন্ন প্রাণের অস্তিত্বের সন্ধানে অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ উদ্যোগ......




অস্ট্রেলিয়া ও প্রতিবেশী নিউজিল্যান্ড যৌথভাবে বিশালাকায় এক রেডিও টেলিস্কোপ স্থাপন প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দিয়েছে৷ লক্ষ্য-মহাজগতে বুদ্ধিসম্পন্ন প্রাণের অস্তিত্বের সন্ধান।

প্রশান্ত মহাসাগরীয় দেশ দুটি জানায়, ২১০ মার্কিন ডলারের তাদের প্রস্তাবিত প্রকল্পটি আর্ন্তজাতিক স্কয়ার কিলোমিটার অ্যারেই (এসকেএ) এর তালিকাভুক্ত দুটির একটি৷ এসকেএ হচ্ছে চার হাজার টেলিস্কোপ একত্র করে একটি যন্ত্রে স্থাপন করে দূর মহাকাশে লক্ষ্য রাখার একটি প্রকল্প৷
শুক্রবার সিডনিতে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরকারী নিউ জিল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী গেরি ব্রাউনলি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এসকেএ প্রকল্পের একুশ শতকের সেরা বৈজ্ঞানিক প্রকল্প হওয়ার সব সম্ভাবনাই আছে৷ এই প্রকল্পে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হবে৷ বিজ্ঞানের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজারই চেষ্টা করা হবে প্রকল্পে৷ এই টেলিস্কোপ অতীতের অনেক তারা কে দেখতে পাবে জানিয়ে ব্রাউনলি আশা প্রকাশ করেন, এটি হয়ে উঠতে পারে মহা-বৈজ্ঞানিক প্রকল্প৷ অস্ট্রেলিয়ার বিজ্ঞান মন্ত্রী কিম ক্যার জানান, যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল ধরে নিউ জিল্যান্ড পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটার এলাকা জুড়ে চার হাজার অ্যান্টেনা লাগানো হবে৷ তবে মূল প্রকল্পটি এই দুদেশের হাতে যাবে কি না তা এখনও ঠিক হয়নি৷ দক্ষিণ আফ্রিকা হচ্ছে মূল প্রকল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী৷ প্রকল্প কারা বাস্তবায়ন করবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২০১২ তে৷ সে থেকে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে ছয় থেকে আট বছর৷
এ প্রকল্প পেতে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আর্জেন্টিনা, চীন ও যুক্তরাষ্ট্রকে টপকে সেরা দুইয়ে পৌঁছেছে৷ ১৯টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যাগে এসকেএ প্রকল্প হচ্ছে৷ অর্থের যোগানদাতা হবে অংশীদার দেশের সরকারগুলো৷
পৃথিবীর বাইরে বুদ্ধিসম্পন্ন প্রাণ আছে কিনা, বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের পর কী কী ঘটেছিল-বিজ্ঞানের একেবারে মৌলিক এসব প্রশ্নের আরো খোলাসা জবাব পাওয়া যেতে পারে এ প্রকল্প থেকে৷

বায়তুল্লা মাসুদ জীবিত!...




বায়তুল্লা মাসুদ জীবিত কিন্তু প্রচন্ড অসুস্থ-এমনটাই দাবি টিটিপি-র এক কমাণ্ডারের। এছাড়াও তাদের নতুন প্রধানের নির্বাচন তার নির্দেশ অনুসারেই হয়েছে বলে তিনি জানান।
ওয়ালিয়র রহমান নামক এই কমান্ডার জানান যে তাদের কাছে হাজারেরও বেশী আত্মঘাতী হামলা চালানোর লোক রয়েছে। তিনি এও বলেন যে মাসুদ দুই মাস পূর্বে তার হাতে সংস্থার সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন।
সোয়াট অঞ্চলে সুরক্ষা বাহিনীর অপারেশন তালিবানদের উপর কোনও প্রভাব ফেলেনি বলেও তার দাবি।এই চাঞ্চল্যকর তথ্য জানার পর স্বভাবতই উদ্বিগ্ন সারা বিশ্ব।


সন্ত্রাসবাদীদের হাতে পরমাণু বোমা আসার আশঙ্কা......




সন্ত্রাসবাদীদের হাতে পরমাণু অস্ত্র চলে আসতে পারে – এমন আশঙ্কার কথা ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকেই বার বার শোনা যাচ্ছে৷ শুধু মার্কিন প্রশাসন নয়, এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র নোবেলজয়ী প্রধান মহম্মদ আল বারাদেই এমন আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করলেন৷ স্যুডডয়চে সাইটুং লিখেছে, তালিবান বিদ্রোহী ও তাদের সহযোগীরা পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলির দিকে নজর রাখছে৷ ২০০৭ সালে বিমানবাহিনীর এমন এক ঘাঁটির উপর হামলা চালানো হয়েছিল, যেখানে পরমাণু অস্ত্র মজুত রয়েছে বলে অনুমান করা হয়৷ এমন আরও কয়েকটি হামলা ঘটেছে, যার মধ্যে কাহুটা পরমাণু কেন্দ্রের কর্মীদের বাসের উপর আত্মঘাতী হামলা বিশেষ উল্লেখযোগ্য৷

পাকিস্তানের সরকার ও অনেক পশ্চিমী বিশেষজ্ঞ অবশ্য মনে করেন, যে এই সব হামলাকে সরাসরি পরমাণু অস্ত্র পাওয়ার প্রচেষ্টা বলা চলে না৷ তবে তালেবান বিদ্রোহীরা যখন রাজধানী ইসলামাবাদের প্রায় ১০০ কিলোমিটার দূরে চলে এসেছিল, তখন এমন জল্পনা-কল্পনাও শুরু হয়েছিল, যে ইসলামী কট্টরপন্থীরা পাকিস্তানের ক্ষমতা দখল করলে মার্কিন প্রশাসন পাকিস্তানের পরমাণু অস্ত্র দেশের বাইরে নিয়ে চলে যেতে পারে৷ সন্ত্রাসবাদীদের এই সব প্রচেষ্টা সত্ত্বেও বেশীরভাগ বিশেষজ্ঞ মনে করেন, যে তাদের পক্ষে পরমাণু অস্ত্র প্রয়োগের সব উপকরণ যোগাড় করা সম্ভব হবে না৷ পাকিস্তানের সেনাবাহিনীও এবিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে৷ কিন্তু ‘সর্ষের মধ্যে ভুত’ – অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাসবাদীদের চর ঢুকে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না স্যুডডয়চে সাইটুং৷

Saturday, August 22, 2009

মেট্রোয় চাপলেন রাহুল গান্ধী




কংগ্রেসের মহাসচিব রাহুল গান্ধী রাজধানী দিল্লীতে ট্রাফিক জ্যামের থেকে বাঁচবার জন্য দ্বারকা থেকে কনট প্লেস পর্যন্ত মেট্রো রেল চাপলেন৷ সূত্র অনুযায়ী পাওয়া খবরে একথা জানা গেছে৷ গতকাল রাতে ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে দিল্লী ফেরেন রাহুল৷ রাহুলের কনভয় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে দিল্লীর বিমানবন্দরের বাইরের ট্রাফিক জ্যামে ফেঁসে যায়৷ অনেকক্ষণ জ্যামে আটকে পড়তে পারেন এটা চিন্তা করে আচমকা রাহুলের কনভয় দ্বারকা'র দিকে চলে যায়৷ সেখান থেকে মেট্রো রেল ধরে কনট প্লেস পর্যন্ত যাত্রা করেন৷ রাহুল গান্ধীকে মেট্রো চাপতে দেখে সেখানে উপস্থিত যাত্রীরা আশ্চর্য হয়ে যান৷ কনট প্লেস মেট্রো স্টেশনে নামার পর সেখানে তাঁর জন্য অপেক্ষা করা অন্য আরেকটি গাড়িতে করে নিজের বাড়িতে চলে যান রাহুল৷

কোলকাতাবাসী কে পূজোর উপহার মমতার-সঙ্গে ঘোষনা একগুচ্ছ নতুন কর্মসূচীর...।




টালীগঞ্জ থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত যাত্রা শুরু হল মেট্রো রেলের। প্রতিটি স্টেশনের নামকরণ করা হয়েছে মহান ব্যক্তিদের নামানুসারে। বাকি স্টেশনগুলির নাম হল।নেতাজী সুভাষ, গীতাঞ্জলী ও কাজী নজরুল ইসলাম।
এছাড়াও এই মঞ্চ থেকেই রেলমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষনা করলেন একগুচ্ছ নতুন কর্মসূচীর।
তাঁর ঘোষিত নতুন কর্মসূচীগুলি হল---
· চন্ডীতলায় গড়ে তোলা হবে ৭৫ বেডের মেট্রো হাসপাতাল। যার নাম হবে তপন সিনহা মেট্রো হাসপাতাল।
· বেহালায় গড়ে তোলা হবে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের নামে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
· ময়দান স্টেশনের নতুন নামকরণ হবে গোষ্ঠ পাল মেট্রো স্টেশন।

আবার নক্ষত্র সমাবেশ-জয়গান গাইলেন মমতার......




মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত টালীগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত যাত্রা শুরু করল মেট্রো রেল। উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। এছাড়াও বাংলার শিল্পী সাহিত্যিকদেরও সমাবেশ ঘটেছিল এই মঞ্চে। গৌরব সহ মহানায়ক উত্তম কুমারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
একের পর এক শিল্পীরা মমতাকে তাঁর এই কাজের জন্য ধন্যবাদ জানান।
আবেগ আপ্লুত সুপ্রিয়া দেবী বলেন যে এত বড় ভালো কাজ যে মমতা করবেন তা তিনি স্বপ্নেও ভাবতেও পারেননি। এছাড়াও তিনি বলেন “উত্তম কুমার মারা যাওয়ার পর রবীন্দ্রসদনে তাঁর জায়গা হয়নি-কিন্তু মমতা তাকে যে আজ সন্মান জানালেন তা সত্যিই আনন্দের।”
রঞ্জিত মল্লিকও এই নিয়ে তার আনন্দের কথাও প্রকাশ করেন তিনি।
বর্তমান সাংসদ ও চিত্র শিল্পী তাপস পাল বলেন যে কি করে মানুষ কে শ্রদ্ধা জানাতে হয় তা তৃণমূল নেত্রী জানেন।
চিত্রশিল্পী চিরঞ্জিত মমতা ব্যানার্জীকে জহুরীবলে সম্বোধন করেন। এবং তিনিও স্বভাবতই খুশী।